দেশপ্রেম ও ত্যাগের মানসিকতায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে: আনসার মহাপরিচালক

Any Akter
অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:৪৩ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীতে পিপলস ওয়ারফেয়ার ডকট্রিন-এর আওতায় পরিচালিত ‘উপজেলা আনসার উচ্চতর প্রশিক্ষণ-১’-এর সমাপনী ও ব্যাংক শেয়ার সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বুধবার (৪ নভেম্বর) পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, কেবল পোশাক পরিধান করাই আনসার বাহিনীর মূল কাজ নয় বরং যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা সংকটের মুহূর্তে নিজেদের উৎসর্গ করে দেশের সেবা করতে হবে। আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে দেশপ্রেম ও ত্যাগের মানসিকতা জাগিয়ে তোলার লক্ষ্যেই এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগিয়ে তারা সাধারণ মানুষকে সচেতন করে দেশের সার্বিক প্রতিরক্ষায় সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জ পোশাকশ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, গ্রেফতার ৫

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি অভিবাদন গ্রহণ করেন এবং পরবর্তীতে প্রশিক্ষণে অংশ নেওয়া সফল সদস্যদের মাঝে সনদপত্র, আকর্ষণীয় পুরস্কার ও ব্যাংক শেয়ার সার্টিফিকেট বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল অঞ্চলের উপ-পরিচালক, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং কোস্ট গার্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

আরও পড়ুন: গাজীপুরে নাশকতা ঠেকাতে পুলিশ-বিজিবি-এসআরবি মোতায়েন