জকিগঞ্জ সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Sadek Ali
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:২৩ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের তালিকায় রয়েছে ৬৭০ বোতল ভারতীয় মদ, ৫ হাজার ৭০০ পিস আইভি ক্যানুলা, ৬৯০ কেজি জিরা ও দুটি কম্বল।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সোনারখেওর বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬৭০ বোতল ভারতীয় মদ ও দুটি কম্বল জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের সিজারমূল্য ১০ লাখ ১৫ হাজার টাকা।

আরও পড়ুন: নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে আইনগত বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

এ ছাড়া ৮ নভেম্বর জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক টহলদল অভিযান চালিয়ে ৫ হাজার ৭০০ পিস ভারতীয় আইভি ক্যানুলা ও ৬৯০ কেজি জিরা জব্দ করে। এসব পণ্যের সিজারমূল্য ৩২ লাখ ৩৯ হাজার ১০০ টাকা।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, দুই দিনের এসব অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজারমূল্য ৪২ লাখ ৫৪ হাজার ১০০ টাকা।

আরও পড়ুন: সহযোগিতা ও সংহতি যত শক্তিশালী হবে, রাষ্ট্র ততই শক্তিশালী হবে: সুনামগঞ্জ জেলা প্রশাসক

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারিসহ বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।