দেশে ফের ভূমিকম্প অনুভূত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬ | আপডেট: ৩:১৮ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) রাত ৯টা ৪০ মিনিটের দিকে দেশের বিভিন্ন এলাকায় এ ভূকম্পন অনুভূত হয়।ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের করিমগঞ্জ সীমান্তসংলগ্ন ভারতের শিলচর এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সিলেট, ময়মনসিংহ এবং রাজধানী ঢাকার কিছু এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: রাজধানীসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্প

ভূমিকম্প অনুভূত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাদের অভিজ্ঞতার কথা জানান। হঠাৎ কম্পনে অনেকেই ঘরবাড়ি ও অফিস থেকে বাইরে বেরিয়ে আসেন।

এর আগে গত রোববার (৮ জুন) রাত ১১টা ৩৭ মিনিটের দিকে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটানে, যার প্রভাব দেশের প্রায় সব অঞ্চলে অনুভূত হয়েছিল।

আরও পড়ুন: রাজধানীতে গ্যাস লিকেজের দুই ঘটনায় দগ্ধ ৬

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় মাঝেমধ্যেই ছোট ও মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়। তাই যেকোনো দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখার পরামর্শ দিয়েছেন তারা।