ডিএমপির তিন থানায় নতুন ওসি নিয়োগ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ ও একাধিক রদবদল করা হয়েছে।
রদবদল অনুযায়ী, শ্যামপুর থানার অফিসার ইনচার্জ এম এ রউফ খান এবং রূপনগর থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হাসান মাসুদকে ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে।
আরও পড়ুন: ডোপ টেস্টে মাদক পজিটিভ, পুলিশ সুপার নিজাম উদ্দিন বরখাস্ত
একই আদেশে ডিএমপির লাইনওয়ার পরিদর্শক মোহাম্মদ নোমান হোসেনকে রূপনগর থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ডিএমপির লাইনওয়ার মুহাম্মদ মাহবুবুর রহমানকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল থানার বর্তমান অফিসার ইনচার্জ মো. মাহমুদুর রহমানকে শ্যামপুর থানায় বদলি করা হয়েছে।
আরও পড়ুন: এনআইডি-সিডিআর ও জন্মনিবন্ধনের তথ্য বিক্রির অভিযোগে সিটিটিসির হাতে গ্রেফতার এক
সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা ও মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করতে এই রদবদল করা হয়েছে।





