ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলামকে গুরুত্বপূর্ণ স্থানে বদলি
ছবিঃ সংগৃহীত
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার প্রশাসন ও দক্ষিণ নাসিরুল ইসলাম খানকে প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি ইউনিটে বদলি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণের পরই গতকাল প্রথম এই আদেশ জারি করেন।
নাসিরুল ইসলাম খান গোয়েন্দা বিভাগে কর্মরত থাকলেও প্রধানমন্ত্রীসহ ভিভিআইপিদের অনুষ্ঠানগুলোতে টিম নিয়ে বিশেষ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখা গেছে। দেশের জাতীয় ও আন্তর্জাতিক ইভেন্টগুলোতেও নাসিরুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের টিম বিগত দিনে খুবই তৎপর ছিল।
আরও পড়ুন: ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাসহ ৩ সরকারি চাকরিজীবী গ্রেফতার





