পলাতক ৩ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত, পর্যায়ক্রমে বরখাস্ত হবে আরও অনেকে
গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক থাকা তিন পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে সরকার। এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৯ জুলাই) জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন র্যাব-১৪ (ময়মনসিংহ)-এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মাহমুদুল হাসান এবং জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিতু বিশ্বাস।
আরও পড়ুন: ডোপ টেস্টে মাদক পজিটিভ, পুলিশ সুপার নিজাম উদ্দিন বরখাস্ত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা) কাজী সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পুলিশের অন্তত ৮২ জন ক্যাডার কর্মকর্তা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ৫৭ জন কর্মকর্তার একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে তিনজনের চাকরিচ্যুতির প্রজ্ঞাপন ইতোমধ্যে জারি হয়েছে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত অন্য কর্মকর্তাদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: এনআইডি-সিডিআর ও জন্মনিবন্ধনের তথ্য বিক্রির অভিযোগে সিটিটিসির হাতে গ্রেফতার এক





