চট্টগ্রামের ডিআইজি ও সিলেটের কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ব্যাপক রদবদল

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ন, ২১ জুলাই ২০২৬ | আপডেট: ৬:১৮ অপরাহ্ন, ২১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে মঙ্গলবার (২১ জুলাই) জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশ সুপার পদমর্যাদার একাধিক কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে এর আগে জারি করা একটি বদলির আদেশও বাতিল করা হয়েছে। উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ডিআইজি পর্যায়ে যেসব পরিবর্তন

আরও পড়ুন: ঢাকার যানজট কমাতে বড় পরিকল্পনা ডিএমপির

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. আতাউল কিবরিয়া, ডিআইজি (ময়মনসিংহ রেঞ্জ)কে সিআইডির ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা), পুলিশ কমিশনার (ডিআইজি), খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) থেকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন পেয়েছেন।

আরও পড়ুন: জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান, সম্পদের তালিকা প্রস্তুত

আবদুল কুদ্দুস চৌধুরী, পিপিএম (সেবা), সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) থেকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হয়েছেন।

অন্যদিকে সারোয়ার মোর্শেদ শামীম, বিপিএম (সেবা), পুলিশ সদর দপ্তরের ডিআইজি থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে বদলি হয়েছেন।

এছাড়া, ২০২৬ সালের ২৮ জুন জারি করা একটি প্রজ্ঞাপনে ডিআইজি মিয়া মাসুদ করিম, বিপিএম (সেবা)-কে এপিবিএনের এফডিএমএফ কার্যালয়ে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, সেটি বাতিল করেছে সরকার। তিনি সিআইডিতেই বহাল থাকছেন।

অতিরিক্ত ডিআইজি ও এসপি পর্যায়ের বদলি

আরেক প্রজ্ঞাপনে নাসিয়ান ওয়াজেদ, বিপিএম (সেবা), পিপিএম (বার)-কে পুলিশ স্টাফ কলেজ থেকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

মোহাম্মদ আশিকুর রহমান, বিপিএম, পিপিএম (বার)-কে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী থেকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

মো. আপেল মাহমুদ-কে ট্যুরিস্ট পুলিশ থেকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

আ. ফ. ম. নিজাম উদ্দিন, পিপিএম (বার)-কে পুলিশ সদর দপ্তর থেকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

মীর আবু তৌহিদ, বিপিএম (বার)-কে সিআইডি থেকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

তাহসিন মাশরুফ হোসেন মাসফি, পিপিএম (সেবা)-কে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

র‍্যাব, সিআইডি ও পাবনায় নতুন পদায়ন

অন্য একটি প্রজ্ঞাপনে শরিফ উদ্দিন আহমেদ, বিপিএম (সেবা), পিপিএম (সেবা)-কে এন্টি টেররিজম ইউনিট থেকে র‍্যাবে বদলি করা হয়েছে।

মো. কফিল উদ্দিন-কে শিল্পাঞ্চল পুলিশ থেকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।

মো. ছুফি উল্লাহ-কে পাবনার পুলিশ সুপার পদ থেকে সিআইডির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে।

অন্যদিকে আবু আশরাফ-কে এন্টি টেররিজম ইউনিট থেকে পাবনার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এসব প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ বদলির আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।