অমিত রেজা চৌধুরীর কবিতা
কুহু
অমিত রেজা চৌধুরী
আরও পড়ুন: শব্দের বুননে সৃজনের আহ্বান
১.
এ শরীর যামিনীর ব্যবচ্ছেদ নয়,
আরও পড়ুন: ৪৮তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতি নিবেদিত কাব্য
ইবলিশের সন্দেহের বাইরে নয় এ শরীর
.
মুক্তির শর্তই ছিল লিঙ্গচ্ছেদ,
নগরের গোপন হেরেমে খোজার অভিনয় করে চলা
এক ব্যাঞ্জোবাদক আমি, এই পুরুষজনম
২.
পাহাড়ি দুর্গের পথ ভাঙা কুরুশ-কাঁটায় জড়িয়ে
ওয়ায়েস কারনির জন্য আলখাল্লা সেলাইয়ের মতো,
.
শরীর এক হারামি কুহকিনী,
কলিঙ্গের সাঁঝের আসমানে রঙমশালমিছিল—
.
ত্রিভূজের তৃতীয় কোণে যেভাবে
রক্ততান্ত্রিকের নীলগাইটি সাথীহারা দাঁড়িয়ে পড়ে,
.
যেভাবে কাসিদার গভীরে তীব্র কামভাব
জলে জলচ্ছাপের মতো মূর্ছা যায়,
.
ব্যর্থ আর্ট-কিউরেটরের মরুজোছনা ঘিরে যেরূপ
সুঠাম মহিলাপুলিশরা পাহারারত,
.
নগ্নতা এমনই এক সম্মোহন, ঘুমন্ত কুরুক্ষেত্র
৩.
তোমার নগ্নতা তোমার ক্ষমার চেয়ে সুন্দর—
ধূলিঝড়ে আচ্ছন্ন সোমবার কি
স্বীকৃতি দিয়েছিল সাদা ঘোড়াটির শূন্যতা?
.
তোমার নগ্নতা তোমার চেয়েও সুন্দর, এক স্বপ্নপ্রতীকবিদ—
মজলুম পতঙ্গরা যেভাবে নজরুলের রুদ্রবীণা থেকে
রক্তখিড়কির নিঃসীমে উড়ে যায়
.
তোমার নগ্নতা আমার সকল বেদনার চেয়ে সুন্দর—
টানেল-জুড়ে আমার মাইম-অপেরায়
তোমার আত্মা কি একটিবারের জন্যও ফুটে উঠবে না?
.
তোমার নগ্নতার চিরন্তন লগকেবিন ফলতঃ তুমিই





