মৃত্যুর ৩২ বছর পর একুশে পদকে ভূষিত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ১১:৩১ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। ছবিঃ সংগৃহীত
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। ছবিঃ সংগৃহীত

মৃত্যুর ৩২ বছর পর প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ একুশে পদকে ভূষিত হয়েছেন। ২১ জনকে  ভাষা আন্দোলন, শিল্পকলা, ভাষা ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক দেওয়া হচ্ছে। প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহসহ ৬ জন মরণোত্তর এ সম্মাননা পাচ্ছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ২০২৪ সালের একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। 

আরও পড়ুন: শিল্পকলা একাডেমির মঞ্চে বাগেরহাট থিয়েটার ও শব্দকল্পদ্রুমের ‘ডাকঘর’

এবার ভাষা আন্দোলনে মরণোত্তর একুশে পদক পাচ্ছেন মৌ. আশরাফুদ্দীন আহমদ ও বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর)।

শিল্পকলার বিভিন্ন শ্রেণির মধ্যে সংগীতে একুশে পদক পাচ্ছেন জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর) ও শুভ্র দেব।

আরও পড়ুন: শিল্পকলা একাডেমিতে আজ আবৃত্তি প্রযোজনা ও শ্রুতি নাটক ‘ডাকঘর’


নৃত্যকলায় সম্মাননা পাচ্ছেন শিবলী মোহাম্মদ, অভিনয়ে ডলি জহুর ও এম এ আলমগীর, আবৃত্তিতে খান মো. মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) ও রূপা চক্রবর্তী।

চিত্রকলায় শাহজাহান আহমেদ বিকাশ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ে কাওসার চৌধুরীকে একুশে পদক দেওয়া হচ্ছে।

সমাজসেবায় এ সম্মাননা পাচ্ছেন আলহাজ রফিক আহামদ ও মো. জিয়াউল হক। 

এছাড়া, ভাষা ও সাহিত্যে পদক পাচ্ছেন মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন ও মিনার মনসুর।

কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ১৯৫৬ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। মাত্র ৩৫ বছর বয়সে ১৯৯১ সালের জুনে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর বিখ্যাত কবিতা ‘বাতাসে লাশের গন্ধ’। ‘ভালো আছি ভালো থেকো’ চলচ্চিত্রের জনপ্রিয় গানটির গীতিকার ছিলেন রুদ্র।