ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীর দারুস সালাম এলাকা থেকে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, নাটোর জেলার বড় বড়াই গ্রামের যুবলীগের সক্রিয় সদস্য আল আমিন (৩২), আওয়ামী লীগের সক্রিয় সদস্য আক্কাস মিয়া (৫২), চাঁদপুর সদর ১২ নং চন্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সোহাগ মাঝি (৩৮), আওয়ামী লীগের সক্রিয় সদস্য নেছার মিয়া (৪৮), ইউসুফ আলী (৪৮), ফারুক হোসেন (৪৭), মকবুল মৃধা (৫৪), মানিক মিয়া (৩৮), মো. শাহীন (৫০), মো. নাঈম (২৫), এমদাদুল হক (৩৭) ও আব্দুল আলীম (২২)।
আরও পড়ুন: জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়: ডিএসসিসি প্রশাসক
ডিএমপি’র মুখপাত্র ও মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, টেকনিক্যাল মোড়ে মিছিলের প্রস্তুতি নেয়ার সময় পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে, এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়, গ্রেফতারকৃত ১২ জনসহ অন্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।





