রাজধানীর বাতাসে গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হওয়ার পরামর্শ তিতাসের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৪৫ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর কুড়িল, বসুন্ধরা, মাটিকাটা গেট, উত্তরা, আশকোনা, ভাষানটেক ও দক্ষিণখানসহ বিভিন্ন এলাকায় বাতাসে তীব্র গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে উদ্বেগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৫ অক্টোবর) রাত থেকেই এসব এলাকায় গন্ধটি বেশি অনুভূত হয়।

এ পরিস্থিতিতে উদ্বিগ্ন জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

আরও পড়ুন: জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

তিতাস গ্যাসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ এইচ এম মাছউদুর রহমান জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন স্থানে পাইপলাইন সংস্কারের কাজ চলছে। ওই কাজে ব্যবহৃত রাসায়নিক পদার্থ কিংবা লিকেজের কারণে এই গন্ধ ছড়াতে পারে।

তিনি বলেন, এটি নিয়ে আতঙ্কের কারণ নেই। তবে কোথায় এ ধরনের গন্ধ পাওয়া যাচ্ছে তা তিতাসের হেল্পলাইনে জানালে আমাদের ইমার্জেন্সি রেসপন্স টিম দ্রুত সেখানে পৌঁছে ব্যবস্থা নেবে।

আরও পড়ুন: গুলশানে নিষিদ্ধ লীগের মিছিল করা আরও ৪০ জন গ্রেফতার