ধানমন্ডি ৩২ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ ৫ জন আটক
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনসহ ৫ জনকে ধানমন্ডি থানা পুলিশ আটক করেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে তাদের আটক করা হয়।
আটক হওয়া বাকি চারজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্ট থানা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: ধানমন্ডিতে ৮৯ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, চোরাচালান চক্রের দুই সদস্য গ্রেফতার
রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, “এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে পারবো না।”
এর আগে দুপুরে নিজেকে আওয়ামী লীগের আমলে বঞ্চিত উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ পোস্ট দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন। পোস্টে তিনি লিখেন, “ধানমন্ডি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আজ বিকেল ৪টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।”
আরও পড়ুন: বিএনপি নেতা আবুল বাশার হত্যা মামলার আসামি লেদু হাসান গ্রেপ্তার, বিরুদ্ধে ৩৬ মামলা





