ফার্মগেট-মিরপুর মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, ঘিরে রেখেছে পুলিশ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬ | আপডেট: ৫:৩১ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর দুটি মেট্রোরেল স্টেশন—মিরপুর-১০ ও ফার্মগেটে—বোমা সদৃশ বস্তু পাওয়ার সন্দেহে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুই স্থানেই এলাকা ঘিরে রেখেছে পুলিশ এবং বিষয়টি খতিয়ে দেখতে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকার মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। মিরপুর পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন: উত্তরা-উত্তরখান-দক্ষিণখান ও মোহাম্মদপুরে রাজউকের মোবাইল কোর্ট

পুলিশ সূত্রে জানা গেছে, মিরপুর-১০ মেট্রো স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে একটি ব্যাগে বোমা সদৃশ কিছু পাওয়া গেছে। ব্যাগটির ভেতরে বোমা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি পরীক্ষা করতে বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে।

এদিকে শনিবার দুপুর ১টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পড়ে থাকা একটি চটের বস্তাকে ঘিরেও বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে জানান, সন্দেহজনক বস্তুটি ঘিরে রাখা হয়েছে এবং বিষয়টি পরীক্ষা করতে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাংলামোটর থেকে শাহবাগে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান

দুই ঘটনাতেই পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং সন্দেহজনক বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত জানানো হবে।