তানযীমুল উম্মাহ মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Sanchoy Biswas
বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬ | আপডেট: ৮:৪৯ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমুল উম্মাহ মাদ্রাসা বারিধারা থানার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অডিটোরিয়ামে এক আনন্দঘন পরিবেশে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন। মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে তানযীমুল উম্মাহর পরিচালকমণ্ডলী, শিক্ষাবিদসহ বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। অতিথিবৃন্দ বিজয়ী-বিজিত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে তানযীমুল উম্মাহর শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ হামদ, নাতে রাসুল ও কবিতা আবৃত্তি করা হয়।