উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাটের আইডি প্রদান সংক্রান্ত ১১তম লটারি অনুষ্ঠিত

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:১৬ পূর্বাহ্ন, ০১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাটের আইডি প্রদান সংক্রান্ত ১১তম লটারি অদ্য ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. (বুধবার) সকাল ১১:০০ ঘটিকায় রাজউক ভবন, ঢাকার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ১৮ নং সেক্টরের ‘এ’ ব্লকে নির্মিত ১,৬৪৪ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের বরাদ্দপ্রাপ্তদের উপস্থিতিতে এ লটারি কার্যক্রম সম্পন্ন হয়। লটারির মাধ্যমে মোট ৬৯টি ফ্ল্যাটের আইডি প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। এ সময় রাজউকের সম্মানিত সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: হঠাৎ হকার উচ্ছেদ অভিযানে রণক্ষেত্র মিরপুর

সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত লটারির মাধ্যমে ফ্ল্যাট বরাদ্দপ্রাপ্তদের নির্ধারিত ফ্ল্যাটের আইডি প্রদান করা হয়।