ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৭:১৬ পূর্বাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৪
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ছবিঃ সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ছবিঃ সংগৃহীত

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত  গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: প্রতিদিন গড়ে ১০টি খুন, নিয়ন্ত্রণে আসছে না সহিংসতা-হত্যাকাণ্ড

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পাশাপাশি তাদের হেফাজত থেকে ২৯৭ পিস ইয়াবা, ৩৫.৩ গ্রাম হেরোইন, ২৩ কেজি ৬৫০ গ্রাম গাঁজা ও ৮০ বোতল দেশি মদ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা করা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১