মিরপুরে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত ও যাত্রাবাড়ীতে সিটি কর্পোরেশনের কর্মচারীকে গুলি

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ন, ০৬ জুন ২০২৬ | আপডেট: ২:০২ পূর্বাহ্ন, ০৬ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকার মিরপুরে দুর্বৃত্তরা এইচএসসি পরীক্ষার্থী এক ছাত্রকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে। যাত্রাবাড়ী এলাকায় সিটি কর্পোরেশনের এক কর্মচারীকে পিস্তল দিয়ে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, দারুস সালাম থানা এলাকা হতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়।শুক্রবার বিকালে আনুমানিক ১৬:৪০ ঘটিকায় দারুস সালাম থানাধীন মিরপুর-১ শহীদ বুদ্ধিজীবী এফ এম স্কুলের মাঠে বসে থাকা অবস্থায় হঠাৎ ১৫-২০ জন অজ্ঞাতনামা লোকজনভিকটিম: মহসিন (১৭), শহীদ বুদ্ধিজীবী এফ এম স্কুলের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী, পিতা: নুর আলামিন, ঠিকানা: সাং- দক্ষিণ আলগী, থানা: আলগী বাজার, জেলা- চাঁদপুর, বর্তমান: মিরপুর-১, সেকেন্ড কলোনি, দারুস সালাম থানা, ঢাকা,মারপিটের এক পর্যায়ে ছুরি দিয়ে পেটে গুরুতর রক্তাক্ত জখম করে। সংবাদ পেয়ে তার পিতা তাকে উদ্ধার করে ১৮:৫৫ ঘটিকায় চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে জরুরি বিভাগের ০৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।অপরদিকে বেলা ২২:৩০ ঘটিকার সময়, যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ পানির পাম্পের সামনে অজ্ঞাত ১০/১৫ জন দুর্বৃত্ত এসেভিকটিম, তানজিদ (৩৫), পেশা: সিটি কর্পোরেশনের মশার ওষুধের কর্মচারী, পিতা: আজগর আলী, বাসা সং-১৩/৫, বি কে দাশ লেন, ওয়ারী, ভিকটিমের বাম পায়ের হাঁটুর নিচে ১ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তার বন্ধুরা উদ্ধার করে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসেন ২৩:১০ ঘটিকার সময়। বর্তমানে জরুরি বিভাগের ৪ নং রুমে চিকিৎসাধীন অবস্থায় আছে।