রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ন, ২৪ মে ২০২৬ | আপডেট: ৯:৫৩ অপরাহ্ন, ২৪ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যাকান্ডের মামলায় আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। সাহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং স্বপ্নার বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

রোববার (২৪ মে) মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান এ অভিযোগ পত্র দেন। এই অভিযোগপত্রটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে আদালতে দাখিল করা হয়েছে। 

আরও পড়ুন: উত্তরায় নারী ধর্ষণের গুজব: ফেসবুকের ভাইরাল পোস্ট সম্পূর্ণ ভিত্তিহীন

এর আগে, গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের খাসকামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি সোহেল রানা।