এলপি গ্যাসের দাম কমল ৫৫ টাকা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ন, ০২ জুন ২০২৬ | আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন, ০৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস)-এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজি ওজনের একটি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা করা হয়েছে। ফলে প্রতি সিলিন্ডারে ভোক্তারা ৫৫ টাকা কম দামে গ্যাস কিনতে পারবেন।

মঙ্গলবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি।

আরও পড়ুন: দেশের বাজারে আবারও কমলো সোনার দাম

একই সঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সর্বশেষ ১৯ এপ্রিল ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ২ এপ্রিল আরও ৩৮৭ টাকা বৃদ্ধি করে দাম ১ হাজার ৭২৭ টাকা করা হয়। ফলে এপ্রিল মাসে দুই দফায় ১২ কেজি সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বৃদ্ধি পেয়েছিল।

আরও পড়ুন: জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা, বেড়েছে পেট্রোল-অকটেনের মূল্য

সাম্প্রতিক মূল্য সমন্বয়ের ফলে ভোক্তারা কিছুটা স্বস্তি পেলেও আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও আমদানি ব্যয়ের ওপর ভবিষ্যৎ মূল্য নির্ধারণ অনেকটাই নির্ভর করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।