সোনার নতুন দাম ঘোষণা, ভরিতে কমলো ১,৩৫৩ টাকা
ছবিঃ সংগৃহীত
দেশে আবারও কমানো হলো সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য তালিকা দিয়েছে।
বাজুস জানায়, ভরিপ্রতি ১ হাজার ৩৫৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা।
আরও পড়ুন: এক দশকে ১.৪ কোটি তরুণ শ্রমবাজারে, চাকরি পেয়েছে মাত্র ৮৭ লাখ: বিশ্বব্যাংকের সতর্কবার্তা
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনার নতুন এই মূল্য শুক্রবার (২১ নভেম্বর) থেকে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: রপ্তানিকারকদের জন্য নতুন সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক





