দেশের বাজারে আবারও সোনা ও রুপার দাম বাড়ল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:২৭ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনা ও রুপার দাম। বুধবার (১৫ এপ্রিল) নতুন ঘোষণা অনুযায়ী প্রতি ভরিতে সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, বুধবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন: এপেক্স ক্লাবস অব বাংলাদেশের ওরিয়েন্টেশন ও বৈশাখ উদযাপন অনুষ্ঠিত

নতুন দর অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, যা আগে ছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

অন্যান্য ক্যারেটের দামও বাড়ানো হয়েছে—

আরও পড়ুন: স্বর্ণের দাম কমেছে, সপ্তাহের সর্বনিম্নে আন্তর্জাতিক বাজার

* ২১ ক্যারেট: ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা

* ১৮ ক্যারেট: ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা

* সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা

এছাড়া রুপার দামও বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির রুপার দামও যথাক্রমে সমন্বয় করা হয়েছে।

বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী থাকায় দেশীয় বাজারেও এর প্রভাব পড়ছে। আন্তর্জাতিক মূল্য পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে দাম আরও ওঠানামা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।