দেশের বাজারে আবারও কমল সোনার দাম

Any Akter
অর্থবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০০ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:০০ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্ববাজারে সোনার দাম কমার প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানানো হয়।

আরও পড়ুন: সারা দেশে দুই বন্ধ থাকবে এলপিজি গ্যাসের দোকান

সোনার নতুন দাম কত?

বাজুসের ঘোষণা অনুযায়ী, দেশের বাজারে বিভিন্ন মানের সোনার নতুন দাম হলো—

আরও পড়ুন: দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা

২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা

এক ভরি সোনার ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।

চলতি বছরে কতবার কমল সোনার দাম?

বাজুসের দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ১২২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬০ বার দাম বাড়ানো হয়েছে এবং ৬২ বার কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

বিশ্ববাজারের পরিস্থিতি ও স্থানীয় বাজারের বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে বাজুস দেশের বাজারে সোনার দাম সমন্বয় করে থাকে।