সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৩৫ জন গ্রেপ্তার করেছে পুলিশ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার আসামি, ডাকাত, দস্যু ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৫ পিস ইয়াবাসহ একজন, মাদকসেবী ২২ জন, ডাকাতির অভিযোগে দুজন, দস্যুতার মামলার আসামি দুজন, ওয়ারেন্টভুক্ত আসামি ছয়জন, বৈষম্যবিরোধী আইনের মামলার একজন এবং শিশু বলৎকারের নিয়মিত মামলার একজন রয়েছেন।
আরও পড়ুন: জীবিত হয়েও পরিচয়পত্রে মৃত, স্বীকৃতির আশায় ৯ বছর ধরে ঘুরছেন আবুল কাসেম
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অপরাধ দমন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।





