স্বাধীনতা পদক পাচ্ছেন জাফরুল্লাহ চৌধুরী ও গণস্বাস্থ্য কেন্দ্র

Sanchoy Biswas
মবিনুল ইসলাম রাশা, গবি প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ন, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ৪:৩১ পূর্বাহ্ন, ০৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সমাজ ও জনসেবায় জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’-এর জন্য মনোনীত হয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) এবং তাঁর প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্র।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ইবি শিক্ষিকা রুনা হত্যা: মামলায় আসামি চারজন, বিচার দাবিতে বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এর মধ্যে সমাজসেবা/জনসেবা ক্ষেত্রে মনোনীত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর)। একই সঙ্গে প্রতিষ্ঠান হিসেবে গণস্বাস্থ্য কেন্দ্রকেও একই ক্ষেত্রে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় পর্যায়ে সমাজস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৭ সালে প্রথমবারের মতো স্বাধীনতা পুরস্কার লাভ করে গণস্বাস্থ্য কেন্দ্র। সর্বশেষ ২০২৬ সালে সমাজ ও জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো এই পুরস্কারে ভূষিত হয় প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: শিবিরের নেতৃত্বে জবিতে সাংবাদিকদের উপর হামলা, আহত ১২