জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির বিষয় পছন্দক্রম আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রমের আবেদন আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: যবিপ্রবিতে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ করছে বিজমেকার
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ ইউনিটে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে যেসব শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় ন্যূনতম ২০ শতাংশ নম্বর পেয়েছেন, তারা আবেদন করতে পারবেন।
একই সঙ্গে ‘ই’ ইউনিটে যেসব পরীক্ষার্থী বহুনির্বাচনী অংশে ন্যূনতম ২০ শতাংশ এবং ব্যবহারিক অংশে ন্যূনতম ১০ শতাংশ নম্বর পেয়েছেন, তারা আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: বার্মিজ ভাষা প্রশিক্ষণ প্রকল্পে সাফল্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ইউনেস্কো
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ৮ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট থেকে ১৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট https://jnuadmission.com এ নিজ নিজ প্যানেলে লগইন করে বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবেন।
এর আগে, গত ৩০ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে চলতি বছরের ভর্তি পরীক্ষার কার্যক্রম শেষ হয়।





