ঢাবি ভর্তি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, পরিবর্তন এসেছে ৮ জনের

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:২৪ পূর্বাহ্ন, ০১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) ভর্তি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে আটজনের ফলাফলে পরিবর্তন এসেছে।

গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট অনুষদের নোটিশ বোর্ডেও সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সম্পদ, সদস্যসচিব মাহফুজ

গত ২১ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। এদিকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম পূরণের কার্যক্রম শুরু হয়েছে ২৭ জানুয়ারি থেকে, যা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল চলতি বছরের ২০ জানুয়ারি প্রকাশ করা হয়েছিল।

আরও পড়ুন: ঢাবির ৬ অধ্যাপককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি, সাদেকা হালিম সাময়িক বরখাস্ত