অধ্যাপনায় ফিরলেন সদ্য সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ কর্মস্থলে ফিরেছেন অধ্যাপক ড. আসিফ নজরুল।দীর্ঘ প্রায় দেড় বছর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পর পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপনায় ফিরলেন তিনি। নির্বাচন পরবর্তী নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর শেষে তিনি পুনরায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যাপনায় যোগ দিয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তিনি বিভাগে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। আইন বিভাগের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ম. মোখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অধ্যাপক নজরুল ইতোমধ্যে ক্যাম্পাসের বাসভবনেও উঠেছেন।
আরও পড়ুন: জবি ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি গঠন
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ তিনি ক্রীড়া উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।
সরকারি দায়িত্ব শেষে বিশ্ববিদ্যালয়ে প্রত্যাবর্তনের মাধ্যমে তিনি আবারও একাডেমিক কার্যক্রমে সম্পৃক্ত হলেন।
আরও পড়ুন: সুপ্ত প্রতিভা অন্বেষণে জবি ক্যারিয়ার ক্লাবের ভিন্নধর্মী আয়োজন ‘ক্রিয়েটিভ ম্যানিয়াক’





