২৩ জুন আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা ছাত্রদল নেতা ডা. আউয়ালের

Sanchoy Biswas
ঢাকা প্রতিনিধি
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ন, ২১ জুন ২০২৬ | আপডেট: ৫:২৩ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ থেকে আগামী ২৩ জুন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

রোববার (২১ জুন) শাহবাগ এলাকায় বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

আরও পড়ুন: ঢাবিতে খানবাহাদুর আহ্ছানউল্লার শিক্ষা ও অধ্যাত্মচেতনা নিয়ে সেমিনার

সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় শাহবাগ এলাকায় রাজনৈতিক বিভিন্ন স্লোগানে মুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আউয়াল বলেন, “জামায়াত-শিবির বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করে। তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য তারা সহ্য করতে পারে না।”

আরও পড়ুন: ছাত্রদল নেতার উদ্যোগে ঢাবির বিজয় একাত্তর হলে গঠিত হচ্ছে ফিল্ম ক্লাব

সনাতন ধর্মাবলম্বীদের প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত রয়েছে। এ বিষয়ে যারা ভিন্নধর্মী অভিযোগ করছেন, তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রয়েছে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ডা. সাব্বির, ডা. প্রিন্স, শাহ পরান, মিরাজ হোসেন, মেহেদী, কামরুল, আশরাফুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।