আজ বিকেলে প্রকাশ হচ্ছে এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৩০ পূর্বাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ সোমবার। বিকেল ৩টায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইটে ফল পাওয়া যাবে।

রোববার আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ও পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু।

আরও পড়ুন: ঢাবি’র ‘ইডাফস’ অ্যালামনাইয়ের আহ্বায়ক ড. জাকির, সদস্য সচিব আসাদুজ্জামান

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনর্নিরীক্ষার ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটhttps://eduboardresults.gov.bd/ থেকে জানা যাবে। এ ছাড়া আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল পাঠানো হবে।

এর আগে গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ওই পরীক্ষায় গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ।

আরও পড়ুন: পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিতে আর বাধা নেই