আইসিইউতে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী
চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
সোমবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানান তিশা। তার ব্রেইন স্ট্রোক হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বর্তমানে নিউরো আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আরও পড়ুন: আমির খানকে হত্যার হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ
ফেসবুকে দেয়া পোস্টে তিশা লেখেন, ‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তার-এর কাছে নিতেই ডাক্তার বললো এনজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’
তবে ফারুকী কোন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিশা।
আরও পড়ুন: জুনিয়র এনটিআরকে নিয়ে ভক্তদের জন্য দুঃসংবাদ!
মোস্তফা সরয়ার ফারুকী দীর্ঘ ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর নির্মাণ করা উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে- ব্যাচেলর, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, পিঁপড়াবিদ্যা, ডুব প্রভৃতি।





