ভোটের কালি কি অজুর পথে বাধা? সংশয়ে চিত্রনায়িকা বর্ষা

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৩:৩৪ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনন্দঘন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। তবে ভোট দেওয়ার ৫ দিন পেরিয়ে গেলেও আঙুলের সেই গাঢ় কালির দাগ এখনও মুছে যায়নি। আর এই স্থায়ী কালি নিয়েই এখন ধর্মীয় দুশ্চিন্তায় পড়েছেন তিনি। সামাজিক মাধ্যমে ভক্তদের কাছে জানতে চেয়েছেন— এই কালির আস্তরণ থাকা অবস্থায় কি অজু শুদ্ধ হচ্ছে?মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে এই সংশয়ের কথা জানান বর্ষা। 

ছবিতে দেখা যায়, তাঁর বাম হাতের বৃদ্ধাঙ্গুলের নখের ওপর ভোটের কালির দাগ এখনও বেশ স্পষ্ট।ফেসবুক পোস্টে যা লিখলেন বর্ষাছবির ক্যাপশনে নিজের উদ্বেগের কথা জানিয়ে এই অভিনেত্রী লিখেছেন, “Vote এর কালি, ভাবছি অজু হচ্ছে নাকি? আজ ৬ দিন।”পোস্টটি করার পরপরই মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা নানা ধরণের পরামর্শ দিতে শুরু করেছেন। কেউ বলছেন এটি চামড়ার ওপর কোনো প্রলেপ তৈরি করে না বলে অজু হবে, আবার কেউ কেউ দীর্ঘস্থায়ী এই কালি নিয়ে মজার মন্তব্যও করছেন।

আরও পড়ুন: বিদেশ সফরে প্রেমিকের প্রতারণা ধরে ফেললেন শানায়া কাপুর

উৎসবমুখর পরিবেশে দিয়েছিলেন ভোটএর আগে গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বর্ষা। সে সময় চশমা পরা একটি স্নিগ্ধ ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, “আলহামদুলিল্লাহ, আমি ভোট দিয়েছি। আপনিও ভোট দিন আপনার পছন্দের মানুষকে। বাংলাদেশের মানুষ আমরা যেন ভালো থাকতে পারি ইনশাআল্লাহ।”উল্লেখ্য, এবারের নির্বাচনে সাধারণ মানুষের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের তারকারাও বেশ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। তবে ভোটের কালি অনেক দিন স্থায়ী হওয়ায় বর্ষার মতো অনেক ধর্মপ্রাণ ভোটারই এখন অজু ও নামাজ নিয়ে সামাজিক মাধ্যমে এমন সংশয়ের কথা প্রকাশ করছেন।