ঈদে মুক্তি অনিশ্চিত অপুর ‘দুর্বার’, শেষ মুহূর্তে ছোট হচ্ছে সিনেমার তালিকা

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ১২:৩৭ পূর্বাহ্ন, ১১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির তালিকায় শুরুতে ডজনখানেক সিনেমার নাম শোনা গেলেও শেষ মুহূর্তে সেই তালিকা ধীরে ধীরে ছোট হয়ে আসছে। এরই মধ্যে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও আব্দুন নূর সজল অভিনীত ‘দুর্বার’ সিনেমার মুক্তি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরার অপেক্ষায় থাকা অপু বিশ্বাসের এই সিনেমাটি শেষ পর্যন্ত ঈদের লড়াই থেকে ছিটকে যেতে পারে বলে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে।

আরও পড়ুন: ট্রাম্পকে যে মন্তব্য করলেন কমল হাসান

এবারের ঈদে ইতোমধ্যে ‘প্রিন্স: ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’ ও ‘পিনিক’ সিনেমাগুলো প্রচারণায় সরব থাকলেও ‘দুর্বার’সহ আরও কয়েকটি সিনেমা নিয়ে এখনো নীরবতা দেখা যাচ্ছে।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, এই নীরবতার মূল কারণ মুক্তির অনিশ্চয়তা। অনেক নির্মাতাই শেষ মুহূর্তে সিনেমা মুক্তির সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াচ্ছেন, যার মধ্যে ‘দুর্বার’ও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে সম্প্রতি পরিচালক কামরুল হাসান ফুয়াদ জানান, ছবিটির সম্পাদনার কাজ এখনো চলমান। তবে তিনি মুক্তির নির্দিষ্ট কোনো তারিখ জানাননি।

অন্যদিকে প্রায় দুই বছর পর বড় পর্দায় ফেরার অপেক্ষায় থাকা অপু বিশ্বাস নিজেও সিনেমাটির মুক্তি নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছেন।

সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অপু বলেন, আমাদের সিনেমাটি এবার ওরকমভাবেই আসার পরিকল্পনা ছিল। আসলে প্রোডাকশন তো তাদের ইচ্ছেমতো চলে, বিষয়টা আমার হাতে নয়।”

অপুর এই মন্তব্যের পর দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান এই ঈদে হবে কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা থেকেই গেছে।