‘বেহুলা’ লুকে অপু বিশ্বাস, রাজকীয় সাজে মুগ্ধ ভক্তরা
রূপ ও ফ্যাশনের জাদুতে ভক্তদের মুগ্ধ করে চলেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সম্প্রতি সহশিল্পী অভিনেতা আদর আজাদের সঙ্গে একটি ছবি প্রকাশের পর নতুন করে আলোচনায় আসেন তিনি। ওই ছবিতে লাল শাড়িতে ট্র্যাডিশনাল লুকে দেখা যায় তাকে, যেখানে ক্যাপশনে উল্লেখ ছিল ‘বেহুলা-লক্ষীন্দর’।
এরই ধারাবাহিকতায় এবার লোকজ গল্পের চিরন্তন চরিত্র ‘বেহুলা’ রূপে একঝাঁক নতুন ছবি প্রকাশ করেছেন এই নায়িকা। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত ছবিগুলোতে ভিন্ন ভঙ্গি ও একাধিক পোজে দেখা যায় অপু বিশ্বাসকে।
আরও পড়ুন: টলিউডে অনির্দিষ্টকালের শুটিং বন্ধ
ছবিতে লাল রঙের ভারী কারুকাজ করা শাড়ি, সোনার গয়না, নিখুঁত মেকআপ ও আকর্ষণীয় হেয়ারস্টাইলে তাকে একেবারে রাজকীয় লুকে দেখা গেছে। তার এই স্টাইলিং ও ফ্যাশন উপস্থাপন ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, “সব রানীর রাজার প্রয়োজন হয় না। মাঝেমধ্যে নিজের রাজত্ব, একটি স্বপ্ন আর সামান্য কিছু অলংকারই যথেষ্ট।” তার এই বার্তাও ভক্তদের মাঝে দারুণ প্রশংসিত হয়েছে।
আরও পড়ুন: গুলির ঘটনার পর রহস্যময় পোস্ট রোহিত শেঠির, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
নেটিজেনদের মন্তব্যে ভরে গেছে পোস্টটি। অনেকেই এই লুককে তার সেরা সাজ বলে অভিহিত করেছেন। কেউ লিখেছেন ‘অসাধারণ’, আবার কেউ বলেছেন ‘এটাই এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর লুক’।
দীর্ঘ ক্যারিয়ারে নানা উত্থান-পতনের মধ্যেও ঢালিউডে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ফটোশুট ও ব্র্যান্ডিংয়েও তার সক্রিয় উপস্থিতি নজর কাড়ছে।





