সন্তানের সাফল্যে মায়ের স্বীকৃতি মা দিবসে সম্মাননা পাচ্ছেন কোনাল, পলাশ ও ফারিণের মা
একজন মা কখনো পুরস্কার খোঁজেন না। তবু সমাজ যখন তাঁকে মনে রাখে, সেই স্বীকৃতি হয়ে ওঠে অনন্য এক মুহূর্ত।
আগামী ১০ মে বিশ্ব মা দিবসে ঠিক সেই মুহূর্তটিই তৈরি করতে যাচ্ছে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। রাজধানীর রাওয়া কনভেনশন হলে বসবে 'গরবিনী মা সম্মাননা'র ১৩তম আসর। এক যুগেরও বেশি সময় ধরে চলে আসা এই অনুষ্ঠান এখন মা ও সন্তান উভয়ের কাছেই পরিণত হয়েছে এক আবেগের নাম।
আরও পড়ুন: আমির খানকে হত্যার হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ
এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে ১০ জন মায়ের হাতে তুলে দেওয়া হবে এই সম্মাননা। সংস্কৃতি অঙ্গন থেকে আলোচনায় তিনটি নাম — জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী কণ্ঠশিল্পী কোনালের মা সায়মা মনির মিনু, দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশের মা ফাতেমা আক্তার কাজল এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণের মা সৈয়দা শারমিন।
আয়োজনের প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, সন্তানের পেছনে একজন মায়ের যে নীরব ত্যাগ থাকে, এই সম্মাননা সেটুকুই সামনে আনার চেষ্টা করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
আরও পড়ুন: জুনিয়র এনটিআরকে নিয়ে ভক্তদের জন্য দুঃসংবাদ!
মায়ের এই প্রাপ্তিতে উচ্ছ্বসিত সংশ্লিষ্ট শিল্পী ও অভিনয়শিল্পীরাও।





