আবারও বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া, প্রকাশ্যে ‘লোকে বলে’র ঝলক

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ন, ২৬ মে ২০২৬ | আপডেট: ১২:১২ পূর্বাহ্ন, ২৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে দর্শকদের সামনে ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তিনি নিয়ে আসছেন ‘লোকে বলে’ শিরোনামের নতুন একটি গান, যার টিজার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে।

সম্প্রতি প্রকাশিত ২০ সেকেন্ডের টিজারে দেখা যায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী ও সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের দুর্দান্ত উপস্থিতি। সিন্থেসাইজার ও বাদ্যযন্ত্রের ঝংকারের সঙ্গে স্ক্রিনে হাজির হন গ্ল্যামারাস নুসরাত ফারিয়া। ব্যাকগ্রাউন্ডে শোনা যায়—“লোকেতে বলে রে, কই থেকে আইলো সে।”

আরও পড়ুন: বিশ্বকাপ মাতাতে শাকিরা-বার্না বয়ের নতুন গান ‘দাই দাই’

টিজারের বিভিন্ন দৃশ্যে ফারিয়াকে একাধিক আকর্ষণীয় লুকে দেখা গেছে। কোথাও কালো রঙের ওয়ান-শোল্ডার পোশাকে রেড কার্পেটে হাঁটতে, আবার কোথাও ঝলমলে লেহেঙ্গা পরে ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের সঙ্গে নাচতে দেখা যায় তাকে।

ভিডিওতে ‘ফারিয়া ইজ ব্যাক’ লেখার পাশাপাশি বাংলা ভাষায় ভেসে ওঠে গানটির নাম ‘লোকে বলে’।

আরও পড়ুন: ভক্তদের সুখবর দিলেন বিদ্যা সিনহা মিম

টিজারটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নুসরাত ফারিয়া লিখেছেন, “এই ঈদে আসছি বাড়াতে মনের টেম্পারেচার।”

এর আগে গত শুক্রবার রাতে একটি পোস্ট দিয়ে ভক্তদের আগ্রহ বাড়ান এই অভিনেত্রী। সেখানে তিনি জানান, নতুন গান নিয়ে এবারের ঈদের আয়োজন আরও জমকালো হতে যাচ্ছে।

ফোক-পপ ঘরানার গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটি প্রকাশিত হবে এসভিএফ এবং ব্লিং মিউজিকের ব্যানারে।

গানটির ভিডিও নির্মাণ করেছেন ভারতের খ্যাতিমান কোরিওগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতা বাবা যাদব। আগামী ২৬ মে পূর্ণাঙ্গভাবে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত গান ‘লোকে বলে’।