অস্ট্রেলিয়া সফর নিয়ে গুঞ্জনের জবাব দিলেন ফারুকী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ন, ০৭ জুন ২০২৬ | আপডেট: ১০:১২ পূর্বাহ্ন, ০৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অস্ট্রেলিয়া সফরে থাকা নির্মাতা ও সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অনেকেই দাবি করছেন, তিনি আর দেশে ফিরবেন না। তবে এসব মন্তব্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ফারুকী।

রোববার সকালে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিদেশ সফর নিয়ে যে আলোচনা চলছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। উপদেষ্টার দায়িত্ব পালনের আগে থেকেই তিনি পেশাগত কারণে নিয়মিত বিদেশ সফর করে আসছেন এবং কাজ শেষে দেশে ফিরেছেন।

আরও পড়ুন: আমির খানকে হত্যার হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ

ফারুকী বলেন, ‘উপদেষ্টা হওয়ার আগেও আমার একটি ক্যারিয়ার ছিল। সেই ক্যারিয়ারেই আমি ফিরে আসছি। কাজের প্রয়োজনে বহুবার দেশের বাইরে গেছি, আবার ফিরেও এসেছি।’

তিনি আরও বলেন, ‘এখন উপদেষ্টার দায়িত্ব শেষ হওয়ার পরও প্রয়োজন হলে বাইরে যাচ্ছি, কাজ শেষ হলে দেশে ফিরব। আবার প্রয়োজন হলে বাইরে যাব, আবার ফিরব। এবারও এর ব্যতিক্রম কিছু নয়।’

আরও পড়ুন: জুনিয়র এনটিআরকে নিয়ে ভক্তদের জন্য দুঃসংবাদ!

সম্প্রতি তার অস্ট্রেলিয়া সফর নিয়ে অভিনেত্রী অরুণা বিশ্বাসসহ কয়েকজনের মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়। তবে ফারুকী স্পষ্ট জানিয়েছেন, তার বর্তমান সফর সম্পূর্ণ পেশাগত কারণে এবং দেশে না ফেরার গুঞ্জনের কোনো ভিত্তি নেই।

তিনি জানান, চলচ্চিত্র ও সৃজনশীল কাজের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবেই তিনি বিদেশ সফরে রয়েছেন এবং নির্ধারিত কাজ শেষে বাংলাদেশে ফিরে আসবেন।