আবারও মা হচ্ছেন কারিনা কাপুর? যে কারণে ছড়াল গুঞ্জন

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬ | আপডেট: ৪:০৩ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আবারও মা হতে যাচ্ছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী সাইফ আলি খানের সঙ্গে কারিনার তৃতীয় সন্তান আসছে কি না, তা নিয়ে নেটদুনিয়ায় চলছে নানা আলোচনা। সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করেই এই গুঞ্জনের সূত্রপাত।

ভিডিওতে দেখা যায়, টিমের সদস্যদের সঙ্গে গাড়ির দিকে হেঁটে যাচ্ছেন কারিনা। এ সময় তার এক সহযোগী অভিনেত্রীর সামনে ছাতা ধরে রাখার চেষ্টা করেন। ভিডিওটি দেখার পর নেটিজেনদের একাংশের দাবি, কারিনা নাকি ‘বেবি বাম্প’ আড়াল করতেই ছাতার পেছনে ছিলেন। এরপরই মুহূর্তের মধ্যে কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে।

আরও পড়ুন: ‘আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভাবো’: স্পর্শিয়া


সূত্রটির ভাষ্য অনুযায়ী, কারিনা অন্তঃসত্ত্বা নন। ক্যামেরার বিশেষ অ্যাঙ্গেল, পোশাকের ধরন কিংবা সাম্প্রতিক ছুটিতে খাওয়াদাওয়ার কারণে তার শরীরের গড়ন কিছুটা ভিন্ন দেখাতে পারে। তাই একটি ভিডিওতে ছাতার আড়ালে থাকার ঘটনাকে কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: মহিলাদের পিংক বাস নিয়ে যা বললেন সাদিয়া আয়মান

সাইফ আলি খান ও কারিনা কাপুরের ঘরে রয়েছে দুই সন্তান—তৈমুর আলি খান ও জেহ আলি খান। গত ১৬ আগস্ট সাইফ আলি খানের ৫৬তম জন্মদিন উপলক্ষে পরিবার নিয়ে সমুদ্রসৈকতে ছুটি কাটিয়ে ফিরেছেন তারা।

এর আগে এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছিলেন, সাইফের বয়স ৬০ পেরিয়ে গেলে তিনি তাকে আবার বাবা হিসেবে দেখতে চান না। বর্তমানে দুই সন্তানকে নিয়ে বেশ গুছিয়েই সংসার করছেন এই তারকা দম্পতি।ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে তৃতীয় সন্তান নিয়ে যে আলোচনা চলছে, সেটিকে আপাতত নির্ভরযোগ্য তথ্য নয়, বরং গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে।