মেকআপ রুমের ছবি শেয়ার করে নতুন করে আলোচনায় জয়া
দুই বাংলার জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী জয়া আহসান। নিজের ব্যক্তিগত জীবন ও গ্ল্যামারেস লুকের জন্য সবসময় শিরোনামে থাকেন। তবে রুপালি পর্দার চাকচিক্য ও আভিজাত্যের বাইরে অভিনেত্রী জয়া আহসানের রয়েছে নিজস্ব এক জগৎ। সেখানে তিনি প্রকৃতিপ্রেমী ও সাধারণ জীবনযাপনে অভ্যস্ত একজন মানুষ। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত উপস্থিতির মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন এই অভিনেত্রী।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এলিনা শাম্মী, ১৫টি সেলাই
এবার মেকআপ রুমের অন্দরমহল থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে নতুন করে আলোচনায় এসেছেন জয়া আহসান। কাজের পাশাপাশি তাঁর ফ্যাশন সচেতনতা ও চিরতরুণ উপস্থিতি প্রায়ই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে।
শেয়ার করা ছবিগুলোতে জয়া আহসানকে আয়নার সামনে বসে হাতে লিপস্টিক নিয়ে দেখা যায়। একটি ছবিতে তাঁকে লিপস্টিক লাগাতে দেখা গেছে। আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে থাকা এবং মিষ্টি হাসির মুহূর্তগুলোও ধরা পড়েছে ছবিতে।
আরও পড়ুন: ‘বুড়ি হয়ে গেছেন’
ছবিগুলোর ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, ‘এক নায়িকা, তার আয়না ও সেই লিপস্টিক।’
ছবিগুলো প্রকাশের পরই কমেন্ট বক্সে ভক্তদের প্রশংসা দেখা যায়। নেটিজেনদের অনেকে তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘কত সুন্দর দারুণ লাগছে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘দিন দিন বয়স আরও কমছে।’ অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নানা মুহূর্ত ভাগ করে নেওয়ার কারণে জয়া আহসানকে নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই দেখা যায়। নতুন এই ছবিগুলোও তার ব্যতিক্রম হয়নি।





