লাল শাড়িতে তিশার মুগ্ধতা, ক্যাপশনে রহস্যময় বার্তা

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:২২ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রায় দুই দশকের অভিনয়জীবনে নিজের সাবলীল অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী ও মডেল নুসরাত ইমরোজ তিশা। অভিনয়ের পাশাপাশি তার স্বাভাবিক সৌন্দর্য ও সাদামাটা ফ্যাশন স্টাইলও বরাবরই প্রশংসা কুড়িয়েছে।

মডেলিংয়ের চেয়ে অভিনয়কেই ক্যারিয়ারে বেশি গুরুত্ব দিয়েছেন তিশা। পোশাকের ক্ষেত্রেও জাঁকজমকপূর্ণ ফ্যাশনের চেয়ে সাধারণ ও ঐতিহ্যবাহী সাজেই তাকে বেশি দেখা যায়। বিশেষ করে শাড়িতে তার উপস্থিতি ভক্তদের কাছে বেশ জনপ্রিয়।

আরও পড়ুন: মা হওয়াটা আমাকে খুব অস্থির করে তুলেছে: নেহা ধুপিয়া

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিশা। ছবিগুলোতে তাকে দেখা গেছে লাল শাড়িতে, সঙ্গে কাচের চুড়ি ও নানা ধরনের অলংকার। চিরচেনা বাঙালি সাজে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

কখনো মিষ্টি হাসিতে ক্যামেরার দিকে তাকিয়েছেন, আবার কোনো ছবিতে মুখ আড়াল করে লাজুক ভঙ্গিতে পোজ দিয়েছেন। তার এসব ছবি প্রকাশের পরই ভক্তদের মধ্যে শুরু হয়েছে প্রশংসার ঝড়। মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়াও জানিয়েছেন তারা।

আরও পড়ুন: পার্থ শেখ-মালাইকার ‘প্রিয়জন’

তবে ছবির পাশাপাশি তিশার দেওয়া ক্যাপশনও আলাদা করে নজর কেড়েছে। ছবিগুলোর সঙ্গে তিনি লিখেছেন— ‘কোয়ায়েটলি বিকামিং!’ অর্থাৎ নীরবে বা চুপিচুপি নিজেকে বদলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। সাম্প্রতিক সময়ে অভিনয়ে তার উপস্থিতি আগের তুলনায় কিছুটা কম হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবার, কাজ এবং জীবনের নানা বিশেষ মুহূর্তের ছবি ও ভাবনা নিয়মিতই শেয়ার করেন এই শিল্পী।