ডিসেম্বরে চার উপজেলায় সরাসরি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫০ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ডিসেম্বর মাসে দেশের চারটি উপজেলায় সরাসরি উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। একই সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও ২৬৪টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যুক্ত থাকবেন তিনি।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে গত ২৫ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: দেশের ৬২.৯ শতাংশ মানুষ পাচ্ছেন না নিরাপদ পানি

চিঠির তথ্য অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদর এবং ২১ ডিসেম্বর পাবনা সদর উপজেলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

নির্ধারিত চারটি মূল ভেন্যুর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অন্যান্য উপজেলা যুক্ত থাকবে। এর মধ্যে কুষ্টিয়া সদরের অনুষ্ঠানের সঙ্গে ৬৭টি, গাইবান্ধার গোবিন্দগঞ্জের সঙ্গে ৬৪টি, সুনামগঞ্জ সদরের সঙ্গে ৬৭টি এবং পাবনা সদরের সঙ্গে ৬৬টি উপজেলা যুক্ত হবে। সব মিলিয়ে ২৬৪টি উপজেলায় একই কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

আরও পড়ুন: প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

চিঠিতে সংশ্লিষ্ট ২৬৪টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের পাশাপাশি অনুষ্ঠান আয়োজনের সার্বিক প্রস্তুতি ও সহযোগিতা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।