ভালো অভিনেত্রীদের কাজ নিয়ে আলোচনা কম- আক্ষেপ শবনম ফারিয়ার
অভিনয়শিল্পীদের কাজের চেয়ে ব্যক্তিগত জীবন, পোশাক ও বিলাসী জীবনযাপন নিয়েই বেশি আলোচনা হয়—এমন আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তাঁর মতে, দেশে অনেক প্রতিভাবান অভিনেত্রী রয়েছেন, যাঁরা অভিনয় দিয়েই দর্শকের মনোযোগ পাওয়ার যোগ্য। অথচ তাঁদের কাজ নিয়ে আলোচনা তুলনামূলক কম।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে জয়া আহসান, সানজিদা প্রীতি, মৌসুমী হামিদ, নাজিয়া হক অর্ষা, বিপাশা হায়াত, অপি করিম, তারিন জাহান, নুসরাত ইমরোজ তিশাসহ বেশ কয়েকজন অভিনেত্রীর অভিনয় ও ব্যক্তিত্বের প্রশংসা করেন ফারিয়া।
আরও পড়ুন: ইমরান হাশমির সিনেমার যে গানগুলো আজও প্রেম-বিরহের সঙ্গী
পোস্টে তিনি লেখেন, ভালো অভিনয় করেন, পরিশীলিত ও সুন্দরভাবে কথা বলেন—এমন অনেক অভিনেত্রী থাকলেও তাঁদের কাজের বদলে পোশাকের দাম কিংবা বিদেশে কেনাকাটা নিয়ে বেশি আলোচনা হয়। গণমাধ্যম ও দর্শকের এমন আলোচনার প্রবণতা নিয়েই নিজের অসন্তোষ প্রকাশ করেন এই অভিনেত্রী।





