দীর্ঘদিনের আইনি লড়াইয়ের অবসান ব্র্যাড-অ্যাঞ্জেলিনার

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৫০ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হলিউডের সাবেক তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির দীর্ঘদিনের আইনি বিরোধের অবসান হয়েছে। ফ্রান্সের শাতো মিরাভাল ওয়াইনারির মালিকানা নিয়ে চলা মামলাটি শেষ পর্যন্ত আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করেছেন তারা।

বুধবার (২৬ নভেম্বর) দুই তারকার প্রতিনিধিরা যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, পরিবারের স্বার্থ বিবেচনায় নিয়ে আদালতের বাইরে বিরোধ মিটিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফের বোমা হামলার হুমকি পেলেন অমিতাভ বচ্চন

২০০৮ সালে যৌথভাবে ওয়াইনারিটির মালিকানা নেন পিট ও জোলি। ২০১৪ সালে সেখানেই বিয়ে করেন তারা। ২০১৬ সালে বিচ্ছেদের আবেদন করার পর সম্পত্তির মালিকানা নিয়ে বিরোধ শুরু হয়। ২০২৪ সালের ডিসেম্বরে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হলেও ওয়াইনারি নিয়ে আইনি লড়াই চলছিল।

উল্লেখ্য, ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার সেটে পরিচয়ের পর সম্পর্কে জড়ান এই তারকা জুটি। তাদের ছয় সন্তান রয়েছে।

আরও পড়ুন: সিদ্ধার্থর সঙ্গে আইনি বিয়ে সম্পন্ন মিমির