হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৫৬ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু নথিভুক্ত হয়নি। মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ২৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৮৪ শিশু মারা গেছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে ৩ জন এবং ঢাকা ও সিলেট বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৮৭ শিশুর। এ নিয়ে চলতি বছর ২৪ হাজার ৬১০ জনের হাম শনাক্ত হয়েছে। আর নতুন করে এক হাজার ৩৫৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে দুই লাখ ৪১ হাজার ৫৫৬ জন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু