বিএমএসআরআই এর চেয়ারম্যান হলেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:০৩ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট (বিএমএসআরআই)-এর চেয়ারম্যানের শূন্য পদে সাময়িকভাবে অধ্যাপক ডা. ফরহাদ হালিমকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বর্তমানে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ (UAMC)-এর গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ) উত্তরা আধুনিক মেডিকেল কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিএমএসআরআই-এর এক্সিকিউটিভ কমিটি (ইসি)-র সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রকাশিত অফিস আদেশে বলা হয়, প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদটি শূন্য থাকায় তা পূরণের লক্ষ্যে অধ্যাপক ডা. ফরহাদ হালিমকে সাময়িকভাবে এ দায়িত্ব দেওয়া হয়েছে। আদেশটি জারির সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত বাড়ছে

অফিস আদেশে অনারারী সেক্রেটারি (ইনচার্জ) প্রফেসর ডা. মোস্তাফিজুর রহমান স্বাক্ষর করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএমএসআরআই-এর কার্যক্রম নির্বিঘ্ন রাখতে দ্রুত এই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় দপ্তরগুলোকে অনুলিপি পাঠানো হয়েছে।

আরও পড়ুন: নগর স্বাস্থ্যকেন্দ্র ঘিরে অনিশ্চয়তা, ৪ হাজার ৩৮২ জনের চাকরি বহালে সরকারের হস্তক্ষেপ দাবি