ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৪ জন
দেশে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময়ের মধ্যে ৬৬৪ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৬
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৮ জন, বরিশাল বিভাগে ১৩৬ জন, ঢাকা বিভাগে ১১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭৬ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, রংপুর বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন এবং সিলেট বিভাগে ৬ জন।
এর আগে, গত রোববার বিগত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হয়েছিল, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ একদিনে মৃত্যু সংখ্যা।
আরও পড়ুন: ডেঙ্গুতে বড় হচ্ছে মৃত্যুর মিছিল
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৩ জন পুরুষ এবং ৮৯ জন নারী। এছাড়া এ বছর এ রোগে আক্রান্ত হয়ে ৪৩,১৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।





