২৪ ঘণ্টায় রেকর্ড ১,৫৬৪ শিশু হাসপাতালে, হাম ও উপসর্গে মৃত্যু ৮
দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে সর্বোচ্চ ১ হাজার ৫৬৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যা একদিনে এ পর্যন্ত সর্বোচ্চ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত ১৪৩ জন এবং সন্দেহভাজন ১ হাজার ৪২১ জন।
একই সময়ে হাম ও হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৬
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৪৩ শিশুর মৃত্যু হয়েছে এবং হাম সন্দেহে মৃত্যু হয়েছে ২১৬ শিশুর। মৃত্যুর হার বিবেচনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজধানী ঢাকায়। এখানে হাম সন্দেহে ১০২ শিশুর মৃত্যু এবং নিশ্চিত হামে ২৮ শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া একই সময়ে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ২৮ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪ হাজার ৬০৩।
আরও পড়ুন: ডেঙ্গুতে বড় হচ্ছে মৃত্যুর মিছিল
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।





