আগামী সপ্তাহের মধ্যে ইরানে কঠোর আঘাত হানার হুঁশিয়ারি ট্রাম্পের

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ন, ১৩ মার্চ ২০২৬ | আপডেট: ১০:১৮ অপরাহ্ন, ১৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের বিরুদ্ধে আগামী সপ্তাহের মধ্যেই কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৩ মার্চ) প্রচারিত এক সাক্ষাৎকারে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পারাপারকারী বিভিন্ন দেশের জাহাজকে নিরাপত্তা দেবে। তিনি আশা প্রকাশ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত সামরিক অভিযান সফলভাবে এগিয়ে যাবে।

আরও পড়ুন: মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

ইরান প্রসঙ্গে ট্রাম্পের অবস্থান কিছুটা দোদুল্যমান বলেও মনে করছেন বিশ্লেষকরা। যদিও তিনি ইরানের সামরিক সক্ষমতাকে দুর্বল করতে মার্কিন সামরিক বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন। তবে দ্রুত যুদ্ধ শেষ করা সম্ভব হয়নি বলেও ইঙ্গিত দেন তিনি।

এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের হেবরন শহরে এক বক্তব্যে ট্রাম্প বলেন, “আমরা জিতেছি। তবে কাজ শেষ করতে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধ চালিয়ে যেতে হবে।” 

আরও পড়ুন: দীর্ঘ যুদ্ধের প্রস্তুতিতে ইরান, যুদ্ধবিরতি নিয়ে অনাগ্রহের ইঙ্গিত