সৌদি আরবে প্রায় ১৬ হাজার অভিবাসী গ্রেপ্তার

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ৯:২১ পূর্বাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আবাসিক, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন করায় ১৫ হাজার ৮১২ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি সরকার।

সৌদি প্রেস এজেন্সির বরাতে শনিবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে: ইরান

এতে বলা হয়, গত এক সপ্তাহে গ্রেপ্তারদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনকারী ৯ হাজার ৮০১ জন, সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনকারী ৩ হাজার ৮০৪ জন এবং শ্রম বিধি লঙ্ঘনকারী ২ হাজার ২০৭ জন। তবে, এরমধ্যে বাংলাদেশি আছে কি না, তা জানা যায়নি।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কেউ যদি অনুপ্রবেশকারীদের সৌদি প্রবেশের সুবিধা দেয় বা তাদের পরিবহন, আশ্রয়সহ কোনো ধরনের সহায়তা দিলে তাদের সর্বোচ্চ ১৫ বছরের জেল এবং এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ ভিসা সেবা পুনরায় চালুর পথে ভারত

উল্লেখ্য, প্রায় সাড়ে ৩ কোটি জনসংখ্যার দেশ সৌদি আরবে বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক রয়েছেন। সৌদি গণমাধ্যম নিয়মিতভাবে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের খবর দিয়ে চলেছে।