লোকসভা নির্বাচনে মমতার সঙ্গে লড়াই বিজেপির
কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে বিজেপিবিরোধী ‘ইন্ডিয়া’ জোটের সঙ্গে শীতল সম্পর্ক চলছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সে কারণে এবারের লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ সদস্য হলেও কার্যত একাই বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে তৃণমূল।
ভারতের গণমাধ্যমগুলো ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বুথফেরত জরিপের ফলাফল দেওয়া শুরু করে ১ জুন, সপ্তম ও শেষ দফার ভোটের পরপরই।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে: ইরান
সব জরিপেই দেখা গেছে, বিজেপি ও এনডিএ ৩৫৯ থেকে ৩৯৫ আসন পেয়েছে। বিপরীতে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট পেয়েছে ১২৫ থেকে ১৬১ আসন। প্রতিটি জরিপ অনুযায়ী, বিজেপি শুধু হিন্দি-বলয়েই তার অবস্থান ধরে রাখেনি, দক্ষিণেও নিজেদের ছাপ ফেলতে যাচ্ছে। যেমন তামিলনাড়ু ও কেরালায় বিজেপি কখনো একার ক্ষমতায় আসন জেতেনি। তবে এবারের জরিপ অনুযায়ী, বিজেপি তামিলনাড়ুতে এক থেকে তিনটি আসন পেতে পারে, কেরালায়ও পেতে পারে দুই থেকে তিনটি আসন।
এমনকি এবার পশ্চিমবঙ্গেও ভালো ফল করতে পারে মোদির বিজেপি। রাজ্যটির মোট আসনসংখ্যা ৪২। এর মধ্যে এবার ২৩ থেকে ২৭ আসন জিতে মমতার তৃণমূল কংগ্রেসকে বড় ধাক্কা দিতে চলেছে বিজেপি। বুথফেরত জরিপ সে আভাসই দিচ্ছে। এ ছাড়া ওডিশা, তেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশ নিয়েও এবার আশাবাদী বিজেপি।
আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ ভিসা সেবা পুনরায় চালুর পথে ভারত
অবশ্য বুথ ফেরত জরিপ সবসময় যে ত্রুটিমুক্ত হয়, তা নয়। অনেক সময় সমীক্ষার আভাস মেলেও না। তবে, আহামরি পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম।





