গাজামুখী সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজ ‘দ্য ম্যারিনেট’ এখনো ছুটছে
ইসরাইলি বাহিনীর বাধা পাশ কাটিয়ে এখনো অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে ছুটছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজ ‘দ্য ম্যারিনেট’। আলজাজিরার খবরে বলা হয়েছে, বহরের অন্য সব জাহাজ আটক করলেও এখনো থামানো যায়নি পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানটিকে।
সবশেষ তথ্যানুযায়ী, গাজা উপকূল থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থান করছে জাহাজটি। এতে রয়েছেন ছয়জন মানবাধিকারকর্মী।
আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা
এর আগে যান্ত্রিক ত্রুটি দেখা দিলেও তা কাটিয়ে উঠতে সক্ষম হয় ‘দ্য ম্যারিনেট’। বর্তমানে এটি ২.১৬ নটিকাল মাইল গতিতে গাজার দিকে অগ্রসর হচ্ছে।
যোগাযোগ রক্ষা করতে জাহাজটি ব্যবহার করছে স্টারলিংক স্যাটেলাইট সংযোগ। এর আগে সুমুদ ফ্লোটিলার ৪৪টির মধ্যে ৪৩টি নৌযান ইতোমধ্যে আটক করেছে ইসরাইলি বাহিনী।
আরও পড়ুন: পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
ইসরাইলি নৌবাহিনী আটক করা পাঁচ শতাধিক মানবাধিকারকর্মীকে নিয়ে গেছে আশদোদ বন্দরে। পরে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে।





